ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্যারিস বিশ্বকাপ আরচ্যারিতে দ্বিতীয় রাউন্ডে সানা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৭, ২৩ জুন ২০২২
প্যারিস বিশ্বকাপ আরচ্যারিতে দ্বিতীয় রাউন্ডে সানা
রোমান সানা

চলমান প্যারিস বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-৩ এর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম। বাংলাদেশিদের মাঝে আলিফ আব্দুর রহমান রাউন্ড অব ১/৬৪ থেকে বিদায় নিয়েছেন।

বুধবার রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ৪-৬ সেট পয়েন্টে সুইডেনের আরচ্যার সুবার কাছে হারেন আলিফ আব্দুর রহমান। তবে হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেট পয়েন্টে স্লোভেনিয়ার আর্নেস লুকার বিপক্ষে জেতেন।

একই সেট পয়েন্টে সাগর ইসলাম পরাজিত করেন পুয়ের্তো রিকোর আদ্রিয়ানকে। বাংলাদেশি আরচ্যারদের মধ্যে এই ইভেন্টে সহজ জয় পেয়েছেন রোমান সানা। দক্ষিণ আফ্রিকার উইয়ানকে ৬-০ সেটে সরাসরি পরাজিত করেন তিনি।

Advertisement

এদিকে নারী রিকার্ভে এলিমেশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। যেখানে র‍্যাংকিং রাউন্ডে দিয়া সিদ্দিকী ৪৩, নাসরীন আক্তার ৬৭ ও ফাহমিদা সুলতানা নিশা ৭৬তম হন। 

আজ (বৃহস্পতিবার) দলীয় ইভেন্টের খেলা রয়েছে। বাংলাদেশ এই বিশ্বকাপে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!