ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আটজনের জন্য মারা গেছেন ম্যারাডোনা: আর্জেন্টাইন আদালত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৯, ২৩ জুন ২০২২
আটজনের জন্য মারা গেছেন ম্যারাডোনা: আর্জেন্টাইন আদালত
দিয়েগো ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করেছে দেশটির একটি আদালত। চিকিৎকদের অবহেলার কারণে ম্যারডোনা মারা গেছেন বলে বুধবার আদালত রায় প্রকাশ করেছে।

আর্জেন্টিনার একটি আদালত ম্যারাডোনার চিকিৎসার সঙ্গে যুক্ত আটজনের বিরুদ্ধে ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’-এর অভিযোগ এনেছে।

আদালতের ২৩৬ পৃষ্ঠার একটি নথি পর্যালোচনা করে রয়টার্স জানিয়েছে, বিচারকরা অভিযুক্তদের প্রত্যেকের অবহেলা কোনো না কোনোভাবে ম্যারাডোনার মৃত্যু ত্বরান্বিত করেছে।

Advertisement

২০২০ সালে ম্যরাডোনার মৃত্যুর জন্য দায়ী এই আটজনের বিচারের তারিখ এখনো নির্ধারণ হয়নি। ভাগ্যের কাছে সঁপে দিয়ে ম্যারাডোনাকে হাসপাতালে পাঠানোর দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।

এর আগে মাথায় রক্তের জমাট বাঁধার কারণে ম্যারাডোনার ব্রেইন সার্জারি করা হয়। সফলতার সঙ্গে ওই অস্ত্রোপচপার সম্পাদিত হয় এবং সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি। কিন্তু এরপর ২০২০ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৬০ বছর বয়সি ফুটবল যাদুকর।

অভিযুক্ত ৮ জন হলেন ম্যারাডোনার পারিবারিক চিকিৎসক ও নিউরোসার্জন লিওপোল্ডো লুক, মনোবিদ অগাস্তিনা কোসাচোভ, মনোবিদ কার্লোস দিয়াজ, চিকিৎসা-সমন্বয়ক ন্যান্সি ফোরলিনি, নার্সিং সমন্বয়ক মারিয়ানো পেরোনি, নার্স রিকার্দো আলমিরন ও দাহিয়ানা মাদ্রিদ এবং চিকিৎসক পেদ্রো পাগলো দে স্পাগানা।

২০২৩ বা ২০২৪ এ তাদের বিচার শুরু হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রত্যেকের ৮ থেকে ২৫ বছরের সাজা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!