নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টের বাইরে ছিলেন অ্যান্ডারসন। লিডসের ঐ টেস্টে তার জায়গায় অভিষেক ম্যাচ খেলেছিলেন পেসার জেমি ওভারটন। বল হাতে ২ উইকেট নিয়েছিলেন ওভারটন।
তবে ব্যাট হাতে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৯৭ রান করেছিলেন ওভারটন। ৫৫ রানে ষষ্ঠ উইকেট পতনের পর জনি বেয়ারস্টোর সঙ্গে ২৪১ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে লিড এনে দিয়েছিলেন তিনি। তবে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন ফেরায় একাদশ থেকে বাদ পড়লেন ওভারটন।
.png)
ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ১৭১ টেস্টে ৬৫১ উইকেট আছে অ্যান্ডারসনের। তার বোলিং পার্টনার স্টুয়ার্ট ব্রড ৫৫০ উইকেট থেকে একটি পা দূরে।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে লিডস টেস্ট চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস। এতে ম্যাচের মাঝপথেই ছিটকে যান তিনি। তার পরিবর্তে দ্বিতীয় ইনিংস থেকে মাঠে নামেন স্যাম বিলিংস। ভারতের বিপক্ষে টেস্টের একাদশেও জায়গা ধরে রেখেছেন তিনি।
তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আকাশে উড়ছে ইংল্যান্ড। তবে ভারতের কাছে সিরিজ হার এড়াতে জয় ছাড়া অন্য কোন পথ নেই ইংলিশদের। কারন প্রথম চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
গত বছরের সেপ্টেম্বরে করোনার কারনে ম্যানচেস্টারে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের পঞ্চম ও শেষটি স্থগিত হয়েছিলো।
ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), ম্যাথু পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।