ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চতুর্থবারের মতো সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৬, ২ জুলাই ২০২২
চতুর্থবারের মতো সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন
কাজী সালাহউদ্দিন

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারশনের (সাফ) সদস্য সাতটি দেশ। তবে দুই দেশ ভারত ও পাকিস্তানের অনুপস্থিতিতে ঢাকায় অনুষ্ঠিত হলো সাফের বার্ষিক কংগ্রেস।

এতে আগামী চার বছরের জন্য সাফের সভাপতি হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। এই নিয়ে চতুর্থবারের মতো সাফের সভাপতি হলেন তিনি।

গত ২৫ জুন এই কংগ্রেস হওয়ার কথা ছিল।  কিন্তু ভারতের অনুরোধে তা পিছিয়ে ২ জুলাই নেয়া হয়। ভারতীয় ফুটবলের ওপর সরকারি হস্তক্ষেপ থাকায় দেশটির ফুটবল ফেডারেশন আছে ফিফার নিষেধাজ্ঞা শঙ্কায়। যে কারণে সাফের সবচেয়ে প্রভাবশালী দেশটি কংগ্রেসে অনুপস্থিত ছিল।

Advertisement

এদিকে দুইদিন আগেই ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে পাকিস্তান। এতে সাফ কর্তৃপক্ষও চেয়েছিল সেখান থেকে একজন পর্যবেক্ষক আসুক। কিন্তু ভিসা না পাওয়ায় ঢাকায় আসতে পারেনি পাকিস্তানের কেউ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!