ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যৌন হয়রানির দায়ে ভারতের নারী দলের কোচ বরখাস্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৩, ৩ জুলাই ২০২২
যৌন হয়রানির দায়ে ভারতের নারী দলের কোচ বরখাস্ত
অ্যালেক্স অ্যামব্রোস

ভারতের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোসকে যৌন হয়রানির দায়ে বরখাস্ত করা হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) জন্য সুপ্রিম কোর্টের নিয়োগকৃত অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সদস্য ড. এস ওয়াই কুরায়েশি জানিয়েছেন এ খবর।

গত শুক্রবার এআইএফএফের বিবৃতিতে প্রথম ইঙ্গিত দেওয়া হয়েছিল, অনূর্ধ্ব-১৭ নারী দলের যৌন হয়রানির ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে সেই বিবৃতিতে অপরাধ কিংবা অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। আজ সেটি প্রকাশ পেলো।

ভারত অনূর্ধ্ব-১৭ নারী দলের নরওয়ে সফরের সময় ঘটনাটি ঘটে। যেখানে নারী দলের এক সদস্যের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন অ্যামব্রোস। তাকে তখন জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেয়া হয়। এ বিষয়ে জিরো টলারেন্সের কথা জানায় অ্যাডমিনিস্ট্রেশন কমিটি।

Advertisement

অ্যামব্রোসের যৌন হয়রানির ঘটনা এবারই প্রথম নয়। এআইএফএফের কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জলি শাহ বিভিন্ন সাক্ষাৎকারে অ্যামব্রোসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এমনকি সাবেক ফুটবলার জুহি শাহও অ্যামব্রোসের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!