ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার আইসিসির পুরস্কার জিতলেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ১২ জুলাই ২০২২
এবার আইসিসির পুরস্কার জিতলেন বেয়ারস্টো
জনি বেয়ারস্টো

স্বদেশী জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে হারিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জনি বেয়ারস্টো। সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে।

বর্তমানে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বেয়ারস্টো। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে টানা সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে তিনি ৯২ বলে ১৩৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন।

বেয়ারস্টোর ব্যাটে ভর করেই নটিংহ্যাম টেস্টের শেষ দিনে ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় স্বাগতিকরা। শেষ টেস্টে তিনি প্রথম ইনিংসে খেলেছিলেন ১৫৭ বলে ১৬২ রানের ইনিংস। এছাড়া দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ৪৪ বলে ৭১ রান করে।

Advertisement

সেই সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩৯৪ রান করেন বেয়ারস্টো। জুন মাসে তার গড় ছিল ৭৮.৮০! কিউইদের বিপক্ষে ইংলিশদের সিরিজ জয়ে মূল ভূমিকা ছিল তারই।

এদিকে নিউজিল্যান্ড সিরিজের পরও থামেনি বেয়ারস্টো ঝড়। ভারতের বিপক্ষে স্থগিত পঞ্চম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান তিনি এমন পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে মাস সেরার খেতাব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!