[ খেলা ]
৪৫ ঊর্ধ্ব ফুটবল খেলতে আমেরিকায় আরমান মিয়ারা
ছবি: সংগৃহীত
৪৫ ঊর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট খেলতে ঈদের দিন রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছেন সাবেক ৯ ফুটবলার। আমেরিকার টেনাসিতে হবে এই ফুটবল আসর।
নিউইয়র্ক থেকে আজ মঙ্গলবার ১২ তারিখ টুর্নামেন্টের ভেন্যু টেনাসিতে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
ফুটবলার আরমান মিয়া ছাড়াও এই দলে রয়েছেন শহীদ হোসেন স্বপন, সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের কোষাধ্যক্ষ ইকবাল গাফফার, আব্দুর রাজ্জাক দিলীপ, আতা, সাবেক ফুটবলার ও রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানী সহ আরো ৩ জন।
টুর্নামেন্ট শেষ করে ২৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তাদের।
টেনাসিতে বাংলাদেশের সাবেক ফুটবলাররা ৪৫+ ক্যাটাগরিতে তিনটি ম্যাচ খেলবেন৷ এই তিন ম্যাচের ফলাফলের ভিত্তিতে সেমিফাইনাল খেলা নির্ভর করবে।
৯ ফুটবলারের সঙ্গে আমেরিকা ও কানাডা থেকে আরো কয়েকজন সাবেক ফুটবলার টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!