ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শাহিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ১২ জুলাই ২০২২
শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শাহিন
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির বড় কন্যা আনসা আফ্রিদি বর্তমানে দেশটির তরুণ তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদির বাগদত্তা। সবকিছু প্রায় চূড়ান্ত থাকলেও অনুষ্ঠান করে আনসাকে ঘরে তোলার এখনো বাকি। তবে প্রায়ই দুই জনের দেখা-সাক্ষাৎ হয়।

এবার আনসা আফ্রিদিকে নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে মুখ খুললেন শাহিন আফ্রিদি। দেশটির জনপ্রিয় টেলিভিশন জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বুম বুম আফ্রিদির মেয়েকে বিয়ে করব এটি আমার বাসনা ছিল। এটি আমার আগে থেকেই ইচ্ছে ছিল, আলহামদুলিল্লাহ সেটি পূরণ হয়েছে।’

বাগদত্তার সঙ্গে দেখা করেছেন জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমি তার সঙ্গে দেখা করে এসেছি, আবারও দেখা হবে।’

Advertisement

আপনার মেয়ে ভক্তদের নিয়ে আনসা ঈর্ষা বোধ করেন কিনা প্রশ্নে ২১ বছর বয়সি এই পেসার বলেন, ‘এ বিষয়ে আমি নিশ্চিত নই যে সে ঈর্ষা করে কিনা। আমি নিশ্চিত নই। সে এমনটি অনুভব করে থাকতে পারে।’

অল্প বয়সে বাগদান করে ফেলায় নারী ভক্তরা হতাশ হয়েছে কি না এমন প্রশ্নে শাহিন বলেন, ‘আমি আমার হৃদয়কে খুঁজে পেয়েছি। সে-ই আমার জন্য যথেষ্ট।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!