ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপা আমেরিকায় ব্রাজিলের জয়রথ অব্যাহত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৪, ১৩ জুলাই ২০২২
কোপা আমেরিকায় ব্রাজিলের জয়রথ অব্যাহত
ছবি: সংগৃহীত

চলমান কোপা আমেরিকায় গতকাল দিবাগত রাতে মাঠে নেমেছিল ব্রাজিল। যেখানে টানা দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষস্থান মজবুত করেছে সেলেসাওরা।

কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে বাংলাদেশ সময় রাত ৩টায় উরুগুয়ের মুখোমুখি হয়েছিল রেকর্ড সাতবারের কোপা আমেরিকা ফেমিনি চ্যাম্পিয়ন ব্রাজিল। আগের ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারানো ব্রাজিলের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি উরুগুয়ে।

ম্যাচের শুরু থেকেই চলে দেবিনহা-বিয়াত্রিজদের দাপট। পুরো ম্যাচে উরুগুয়ের গোল তাক করে ২৪টি শট করেছেন তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। সেই ৯ শটের তিনটিকে জালে জড়িয়েই জয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের।

Advertisement

প্রথমার্ধের ৩২ এবং দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট তিনেকের মধ্যেই দুইবার বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আদ্রিয়ানা লিল দা সিলভা। তার দুই গোলের মাঝে প্রথমার্ধের যোগ করা সময়ে বল জালে পাঠান দেবিনহা। এই তিন গোলের মাধ্যমে সহজ জয় নিশ্চিত হয় সেলেসাওদের।

এই জয়ে গ্রুপ বি’র শীর্ষস্থানে নিজেদের দখল মজবুত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচ ১৯ জুলাই ভেনিজুয়েলার বিপক্ষে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!