আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্রাজিলের কাছে ৪-০ গোলের বড় হারে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। যার ফলে আকাশী নীলদের মনোবলে লেগেছিল বড় ধাক্কা। তবে দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনার মেয়েরা। সেই ৪-০ গোলের ব্যবধানেই আজ বুধবার তারা পেরুকে হারিয়েছে।
এস্তাদিও সেন্তেনারিওতে শুরু থেকেই পেরুকে চেপে ধরে আর্জেন্টিনা। মাত্র ১৮ মিনিটেই ইয়ামিলা রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না পেলেও আক্রমণ চালিয়ে যায় তারা।
.png)
দ্বিতীয়ার্ধে ৫২, ৬২ এবং ৮৪ মিনিটে যথাক্রমে ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো, এলিয়ানা স্তাবিল এবং এরিকা লনিগ্রোর গোলে আলবিসেলেস্তেদের বড় জয় নিশ্চিত হয়। গ্রুপ পর্বের তলানিতে থেকে এই ম্যাচে মাঠে নামলেও বড় জয়ে এখন গ্রুপের তৃতীয় স্থানের উঠে এসেছে আর্জেন্টিনা।
১৫ জুলাই উরুগুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে আছে ব্রাজিল।