ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যাথলেটিক্স ও আরচ্যারিতে পদকের স্বপ্ন বাংলাদেশের

ইসলামিক সলিডারিটি গেমস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১১, ১৭ জুলাই ২০২২
অ্যাথলেটিক্স ও আরচ্যারিতে পদকের স্বপ্ন বাংলাদেশের
ছবি: ডেইলি বাংলাদেশ

কমনওয়েলথ গেমস শেষ হতে না হতেই তুর্কির কনিয়া শহরে জ্বলে উঠবে ইসলামিক সলিডারিটি গেমসের মশাল। এ গেমসে অ্যাথলেটিক্স ও আরচ্যারিতে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে বাংলাদেশের ক্রীড়াবিদরা অ্যাথলেটিক্স, আরচ্যারি, ফেন্সিং, জিমন্যাস্টিকস, হ্যান্ডবল, কারাতে, শ্যুটিং, সাঁতার, টেবিল টেনিস, কুস্তি ও ভারোত্তোলনসহ মোট ১১টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন। 

কনিয়াতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও চিকিৎসক মিলিয়ে মোট ৮৪ জনের একটি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বিওএ'র সদস্য ড. সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

Advertisement

ইসলামিক সলিডারিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের জাতীয় পতাকা বহন করবেন ১৩তম এসএ গেমসের ফেন্সিংয়ে সোনাজয়ী ক্রীড়াবিদ ফাতেমা মুজিব।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, সলিডারিটি গেমসকে সামনে রেখে তিন মাসের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছেন ক্রীড়াবিদরা। এবার তাদের প্রশিক্ষণে নজরদারি আরো বাড়ানো হয়েছে। অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকসে বিদেশি কোচ প্রশিক্ষণ দেওয়াতে ক্রীড়াবিদদের মান বৃদ্ধি পেয়েছে। অ্যাথলেটিকসে হাইজাম্প এবং ১০০ মি: স্প্রিন্টে ভালো ফলের প্রত্যাশা রয়েছে।

তিনি আরো বলেন, আমরা আশা করছি অ্যাথলেটিক্স ও আরচ্যারি থেকে সফলতা আসবে।

আগামী ৯ আগস্ট কনিয়া মেট্রোপলিটন মিউনিসিপ্যালটি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গেমসের সূচনা হবে আর পর্দা নামবে ১৮ আগস্ট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!