ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অভিষেকেই মানে-ডি লিটের গোল, বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৪:৫২, ২১ জুলাই ২০২২
অভিষেকেই মানে-ডি লিটের গোল, বায়ার্নের জয়
ছবি: ডেইলি বাংলাদেশ

বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে শুরুটা দারুণ করলেন চুক্তিভুক্ত নতুন দুই তারকা সাদিও মানে ও মাথিস ডি লিট। 

বুধবার প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে মেজর লিগ সকারের ক্লাব ডিসি ইউনাইটেডকে ৬-২ গোলে বিধ্বস্ত করে জার্মান জায়ান্টরা। শুরুর ম্যাচে গোল পেয়েছেন মানে ও ডি লিট।

Advertisement

সেনেগালি তারকা স্ট্রাইকার মানে ইংলিশ জায়ান্ট লিভারপুলের সাথে ছয় বছরের সম্পর্ক শেষে গত মাসে ৪২ মিলিয়ন ডলারের বিনিময়ে বায়ার্নে যোগ দেন। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে কাল ম্যাচের পঁাচ মিনিটেই পেনাল্টি স্পট থেকে গোল করে মানে দলকে এগিয়ে দেন। বায়ার্নের টিনএজ স্ট্রাইকার লুকাস কোপাডোকে পেনাল্টি এরিয়ার মধ্যে ফাউল করলে ডিসি ইউনাইটেডের সেন্টার-ব্যাক ডোনোভান পিনেসের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় বায়ার্ন।

শুরুতেই এগিয়ে গিয়ে ওয়াশিংটন অডি ফিল্ডের ম্যাচটি অনেকটাই একপেশে করে তোলে সফরকারী বায়ার্ন। সম্প্রতি এমএলএস’এ ধুঁকতে থাকা এই ক্লাবটির কোচের দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওয়েন রুনি।

ম্যাচের ১২ মিনিটে মার্সেল সাবিটাইজার ব্যবধান দ্বিগুণ করেন। ৪৪ মিনিটে মানের লো ক্রস থেকে সার্জি জিনাব্রি ডিসি ইউনাইটেড গোলরক্ষকন জন কেমপিনকে পরাস্ত করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

বিরতির পর বদলি বেঞ্চ থেকে উঠে আসা ডি লিট ৪৭ মিনিটে কর্নার থেকে দলের হয়ে চতুর্থ গোলটি করেন। 

চলতি সপ্তাহের শুরুতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস থেকে ডি লিট বায়ার্নে যোগ দিয়েছেন। ৫১ মিনিটে বায়ার্নের হয়ে পঞ্চম গোলটি করেন জসুয়া জিরকি। তিন মিনিট পর সাকাজে লেহল্যান্ড ডিসি ইউনাইটেডের হয়ে সান্ত্বনার এক গোল পরিশোধ করেন। 

৮৩ মিনিটে থিওডোরে  কু-ডিপিয়েট্রো স্বাগতিকদের হয়ে আরো একটি গোল দেন। ইনজুরি টাইমে জার্মানির অভিজ্ঞ স্ট্রাইকার থমাস মুলার বায়ার্নকে ৬-২ ব্যবধানের জয় উপহার দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!