[ খেলা ]
জামিনে মুক্ত জার্মান ফুটবলার কারাজোর
জার্মান ফুটবলার আতাকান কারাজোর
গত জুন মাসে ইবিজার দ্বীপে ছুটি কাটানোর সময় ধর্ষনের অভিযোগে আটক হওয়া জার্মান ফুটবলার আতাকান কারাজোর জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল তার আইন কর্মকর্তারা জানিয়েছেন ৫০ হাজার ইউরোতে তাকে জামিনে মুক্তি দিয়েছে আদালত।
স্টুটগার্টের ২৫ বছর বয়সি এই ফুটবলারকে আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে এবং কোন অবস্থাতেই ভুক্তভোগির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না বলে জানান আদালত।
১৮ বছর বয়সি এক নারীকে ধর্ষনের অভিযোগে একজন বন্ধুসহ গ্রেফতার হওয়ার পর থেকেই কারাগারে ছিলেন কারাজোর। দুই জনের বিরুদ্ধেই ‘যৌন নিপীড়নের’ অভিযোগ আনা হয়েছে।
.png)
আদালতের একটি সুত্র জানায় ইতোমধ্যে জামিনের সমুদয় অর্থ পরিশোধ করেছেন ওই ফুটবলার।
গ্রেফতারের পরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টুটগার্ট ওই খেলোয়াড়ের প্রসঙ্গে জানিয়েছে,‘তিনি অপরাধমুলক কাজের বিষয়টি অস্বীকার করেছেন। তবে রক্ষনাত্মক ওই মিডফিল্ডারকে কেন গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি পরিস্কার করেনি ক্লাবটি।
গত মৌসুমে স্টুটগার্টের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন কারাজোর।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!