ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো বর্ষসেরা ফুটবলার মানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪, ২৪ জুলাই ২০২২
আবারো বর্ষসেরা ফুটবলার মানে
সাদিও মানে

টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা আফ্রিকান ফুটবলার হলেন সাদিও মানে। মরোক্কর রাজধানী রাবাতে অনুষ্ঠিত কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেনেগালের এই ফরোয়ার্ডের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই বছরের আফ্রিকার নেশন্স কাপের ফাইনালে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি গোল করেন মানে। যার মাধ্যমে মিশরকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় সেনেগাল। দেশকে প্রথম বড় ট্রফি এনে দেওয়ার স্বীকৃতি তিনি পেলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর পুরস্কার দেয়নি সিএএফ। এবার নারীদের বর্ষসেরা হয়েছেন নাইজেরিয়ার আসিসাত ওশোয়ালা।

Advertisement

চেলসি গোলকিপার এদুয়ার্দো মেন্দি ও লিভারপুলের সাবেক সতীর্থ মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে বর্ষসেরা হয়েছেন মানে। সেনেগালকে বিশ্বকাপে তুলতে ও লিভারপুলের সঙ্গে দুটি ঘরোয়া কাপও জিতেছেন তিনি।

পুরস্কার হাতে নিয়ে ৩০ বছর বয়সী মানে বলেন, ‘এই বছর ট্রফি হাতে পেয়ে আমি খুব, খুব খুশি। সেনেগালের জনগণকে ধন্যবাদ জানাই এবং আমার দেশের যুবকদের এই ট্রফি উৎসর্গ করতে চাই।’

লিভারপুলের হয়ে ২৬৯ ম্যাচে ১২০ গোল করা মানে এই দলবদলের বাজারে নতুন ঠিকানায় যোগ দিয়েছেন। ৩ কোটি ৫১ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে বায়ার্ন মিউনিখে তিন বছরের চুক্তি করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!