ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফ্রিদির পথেই হাটলেন শাস্ত্রী 

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৬:৪২, ২৬ জুলাই ২০২২
আফ্রিদির পথেই হাটলেন শাস্ত্রী 
ছবি: সংগৃহীত

সম্প্রতি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ খান আফ্রিদি স্টোকসের অবসরের পর বলেছিলেন, ওয়ানডেকে আরও বিনোদনমূলক করতে হবে। ফলে এর ব্যাপ্তি ৫০ ওভার থেকে ৪০ ওভারে করার পরামর্শ দেন তিনি।

আফ্রিদির সুরে সুর মেলালেন ভারতের সাবেক ব্যাটসম্যান রবি শাস্ত্রী। ফ্রানকোডে তিনি বলেন, ওয়ানডের ব্যাপ্তি কমিয়ে আনায় ক্ষতি দেখছেন না তিনি। সবাইকে একটু সামনে এগিয়ে চিন্তা করার আহ্বান জানান ভারতের এই সাবেক কোচ।

Advertisement

শাস্ত্রী বলেন, ‘ওয়ানডের ব্যাপ্তি কমিয়ে আনায় কোনো ক্ষতি নেই। যখন ওয়ানডে ক্রিকেট শুরু হয়েছিল, তখন এটা ছিল ৬০ ওভারের। আমরা যখন ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতলাম। পরে এটি ৬০ থেকে ৫০ ওভারে নিয়ে আসা হলো। ওই সিদ্ধান্ত নেয়ার পর থেকে অনেক বছর কেটে গেছে, তাহলে এখন কেন ৫০ থেকে ৪০ ওভারে কমানো হবে না! আপনাকে অগ্রগামী চিন্তা করতে হবে। ৫০ ওভারের ওয়ানডে অনেক দিন হয়ে গেলো।’  

এরই মধ্যে ওয়ানডে ক্রিকেটকে আন্তর্জাতিক ক্যালেন্ডার থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। 

ধীরে ধীরে ওয়ানডের মৃত্যু দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান উসমান খাজাও। একদিনের ক্রিকেট নিয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি এই সংস্করণকে বাঁচিয়ে রাখতে অনেকেই দিচ্ছেন নানা পরামর্শ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!