প্রিমিয়ার লিগের নতুন চেয়ারম্যান অ্যালিসন ব্রিটেন
ক্লাবগুলোর ভোটে প্রিমিয়ার লিগের চেয়ারম্যান নিযুক্ত হলেন অ্যালিসন ব্রিটেন। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পিটার ম্যাককর্মির কাছ থেকে ২০২৩ সালের শুরুতে দায়িত্ব গ্রহন করবেন তিনি।
প্রিমিয়ার লিগের মনোনয়ন কমিটির ব্যাপক অনুসন্ধানে অ্যালিসন ছিলেন অসাধারণ প্রার্থী। প্রথম শ্রেণির রেকর্ড সহ তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নির্বাহীদের একজন। বিভিন্ন সেক্টরে তার কৌশলগত নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে।
২০১৫ সাল থেকে যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীন হসপিটালিটি কোম্পানিগুলোর একটি হুইটব্রেড পিএলসির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছেন তিনি।
.png)
সংস্কৃতির পরিবর্তন, দক্ষতার উন্নতি, কোকা কোলার কাছে কস্তা কফি বিক্রিসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে গোটা প্রতিষ্ঠানটির চেহারাই পাল্টে দিয়েছেন ব্রিটেন। আন্তর্জাতিকভাবে প্রিমিয়ার ইনের সম্প্রসারনের মাধ্যমে ভবিষ্যৎ প্রবৃদ্ধির একটি শক্তিশালী প্লাটফর্মও গড়ে তুলেছেন তিনি।
২০২৩ সালের শুরুতে হুইটব্রেড ও অন্যান্য দায়িত্ব থেকে অব্যহতি নিয়ে প্রিমিয়ার লিগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করবেন ব্রিটেন। হুইটব্রেডের দায়িত্ব নেয়ার আগে এক যুগ ধরে সিনিয়র নির্বাহী হিসেবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করেছেন তিনি।
অ্যালিসন বলেন, ছোটকাল থেকেই আমি ফুটবলের অনুরাগী। সুতরাং প্রিমিয়ার লিগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত।