ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০তে সর্বোচ্চ রানের মালিক গাপটিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৭, ২৮ জুলাই ২০২২
টি-২০তে সর্বোচ্চ রানের মালিক গাপটিল
মার্টিন গাপটিল

ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।

বুধবার রাতে এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে ৩১ বলে ৪০ রান করেন গাপটিল। তার ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিলো। এই ইনিংস খেলার পথে টি-২০তে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান গাপটিল। 

১১৬ ম্যাচের ১১২ ইনিংসে ৩৩৯৯ রান গাপটিলের নামের পাশে। এতদিন শীর্ষে থাকা রোহিত শর্মা ১২৮ ম্যাচের ১২০ ইনিংসে ৩৩৭৯ রান সংগ্রহ করেছেন। 

Advertisement

আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ৩৩০৮ রান করেছেন তিনি।

গাপটিল ও রোহিতের মধ্যে রানের পার্থক্য মাত্র ২০ রানের। যার ফলে শিগগিরই হয়তো গাপটিলকে টপকে শীর্ষস্থান দখলে নিতে পারেন রোহিত। কারণ আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ শুরু করছে ভারত। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!