ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের আগে মিশরের সঙ্গে খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩০, ২৯ জুলাই ২০২২
বিশ্বকাপের আগে মিশরের সঙ্গে খেলবে আর্জেন্টিনা
ফাইল ছবি

আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকা বাদে অন্য কোনো মহাদেশ, বিশেষ করে ইউরোপীয় দলগুলোর সঙ্গে খেলার ইচ্ছা অনেকদিন আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইতালি ও এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ খেলে আলবিসেলেস্তে কোচের সে ইচ্ছা কিছুটা হলেও পূরণ হয়েছে।

তবে বিশ্বকাপের আগে ভিন্ন মহাদেশের দলের মুখোমুখি হওয়া এখানেই শেষ হচ্ছে না আর্জেন্টিনার। সবকিছু ঠিক থাকলে ফুটবলের বিশ্ব আসরের ঠিক আগ মুহূর্তে এবার মোহাম্মদ সালাহর মিসরের মুখোমুখি হতে পারে আকাশী-নীলরা।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া আর কোচ স্কালোনি সম্প্রতি বৈঠকে বসেছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি-স্পোর্টস জানিয়েছে এই খবর। ম্যাচটা ১০ থেকে ১৬ নভেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে।

Advertisement

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা সবশেষ খেলেছিল ২০০৮ সালের ২৬ মার্চ। সেদিন সার্জিও আগুয়েরো আর নিকোলাস বুরদিসোর গোলে আফ্রিকান দলটিকে ২-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। দিন তারিখ চূড়ান্ত হলে বিশ্বকাপের ঠিক আগে ১৪ বছর পর আবারো মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপের আগে আরেকটি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম। মিসরের মতো তারাও অল্পের জন্য বিশ্বকাপের টিকিট পায়নি। এশিয়ান বাছাইপর্বের প্লে অফের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে দলটির স্বপ্নভঙ্গ হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!