এই ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হওয়ার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে দুই দলের ক্রিকেটার এবং বোর্ড কর্মকর্তারা অক্ষত আছেন। আজ ২৯ জুলাই (শুক্রবার) এই ভয়াবহ ঘটনার সাক্ষী হলো ক্রিকেট।
আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নসিব খানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ঘরোয়া একটি লিগের খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামের গ্যালারিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যার ফলে চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন।
.png)
কাবুল স্টেডিয়ামে সেই সময় বন্দে আমির ড্রাগনস এবং পামির জালমির মধ্যে স্পাগিজা ক্রিকেট লিগে খেলা চলছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই লিগ শুরু হয় ২০১৩ সালে। জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা এসময় মাঠে উপস্থিত ছিলেন।
বিস্ফোরণের পর ক্রিকেটাররা বাঙ্কারের দিকে দৌঁড়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।