একে তো ছিল না ড্রাইভিং লাইসেন্স তার উপর ছিলেন মাতাল, এ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার রেনান ভিক্টর দা সিলভা। তারপরই ঘটে দুর্ঘটনা। তার গাড়ির চাপায় মৃত্যু হয় এক মোটরসাইকেল আরোহীর।
দুর্ঘটনাটি ঘটে সাওলো পাওলোতে। মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েন রেনান। সেখানে গিয়ে ধাক্কা দেন ৩৮ বছর বয়সী এই মোটরবাইক চালকে। ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন ওই মোটরসাইকেল আরোহী।
.png)
ঘটনার পর ২০ বছর বয়সী এই সেন্টার ব্যাককে ক্লাবের চুক্তি থেকেই বাদ দিয়ে দেয় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।
সাও পাওলোর ক্লাবটি নিশ্চিত করেছে, ব্রাজিলের সাবেক অনূর্ধ্ব-১৭ দলের এই ফুটবলারকে বাদ দেয়া হয়েছে ক্লাব থেকে। তার অপকর্মের জন্যই এমন শাস্তি বলে জানিয়েছে ক্লাবটি।
রেনান চলতি মৌসুমে ধারে খেলতে গিয়েছেন রেড বুল ব্রাগানতিনোতে। ঘটনাটি শোনার পর ওই ক্লাবও তার সঙ্গে করা চুক্তি বাতিল করেছে।
ঘটনার পর ৫০ হাজার ডলার জরিমানা দিয়ে জামিন পেয়েছেন রেনান। তবে তার বিরুদ্ধে অপরাধমূলক হত্যার অভিযোগ আনা হবে। যেহেতু তার লাইসেন্স ছিল না এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তাই ১০ বছর বা তার বেশি জেল হতে পারে ব্রাজিলিয়ান এই ফুটবলারের।