ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিজ্ঞাপন করে বিপদে পড়তে যাচ্ছেন সাকিব! 

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ২০:৫৭, ৪ আগস্ট ২০২২
বিজ্ঞাপন করে বিপদে পড়তে যাচ্ছেন সাকিব! 
সংগৃহীত ছবি

বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে সমস্যায় পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। 

চুক্তির বিষয়টি নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেন বাঁহাতি এই অলরাউন্ডার। তার পরই নজরে আসে সবার।

Advertisement

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের বক্তব্য জানতে চাইবে। ঘটনা সত্যি হলে তাকে নোটিশ পাঠানো হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃ্হস্পতিবার বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে সাকিবের এমন কর্মকাণ্ডে উষ্মা প্রকাশ করেন নাজমুল হাসান। পরিষ্কার জানিয়েছেন, এ বিষয়ে বোর্ড ছাড় দেবে না। তবে আগে সাকিবের কথা শুনবে বোর্ড। এরপরই সিদ্ধান্ত। 

বিসিবি সভাপতি বলেন, ‘এখানে দুইটা ব্যাপার আছে। প্রথমত, আমাদের অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, আমরা অনুমতি দেবোই না। দিস ইজ নম্বর ওয়ান, বেটিং সংক্রান্ত কিছু হয়ে থাকলে অনুমতি দেবোই না। এটার মানে হচ্ছে, আমাদের কাছে অনুমতি চায়নি। দুই নম্বর ব্যাপার হচ্ছে, আদৌ চুক্তি করেছে কি না, এটাও তো আমার জানতে হবে।’ 

বিসিবি নিজ থেকে এ বিষয়ে আগে তদন্ত করবে। বিসিবির লিগ্যাল বিভাগ সাকিবের চুক্তি সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইবে। তদন্তে তার ভুল পেলে বিসিবি তাকে নোটিশ করবে। 

নাজমুল হাসান সাফ বলেছেন, ‘আজকের মিটিংয়ে এই কথাটা উঠেছিল। এটা বোর্ড কোনোভাবেই মেনে নেবে না। বেটিংয়ের সঙ্গে এটার কোনোরকম, কোনোকিছুর সংযুক্ত থাকে, এটা বোর্ড কখনোই গ্রহণ করবে না।’

মঙ্গলবার রাতে সাকিব ফেসবুকে বেট নিউজের সঙ্গে অফিসিয়াল পার্টনারশিপের ঘোষণা দিয়ে লেখেন, 'প্রিয় ভক্তরা। বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’

সাকিব আরও লেখেন, 'বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।'

উল্লেখ্য, বাংলাদেশের আইনে বেটিং সম্পূর্ণ নিষিদ্ধ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!