ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিদের ওপর পিএসজির নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১২:০৫, ৫ আগস্ট ২০২২
মেসিদের ওপর পিএসজির নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

পিছিয়ে থাকা পিএসজিকে চাঙা করতে সম্প্রতি ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস আর কোচ ক্রিস্টোফ গালতিয়েরকে নিয়োগ দিয়েছে ক্লাবটি।

দায়িত্ব পাবার পরপরই তারা পিএসজি ক্লাবের পরিবেশ বদলে দেওয়ার লক্ষ্যে খেলোয়াড়দের কিছু নিয়ম মেনে চলার উপির দিয়েছেন বিশেষ বার্তা। যা একটু কঠিনই বটে। এমনকি রাতে মেসি নেইমারদের বাইরে যাবার উপরও দিয়েছেন নিষেধাজ্ঞা। 

Advertisement

স্থানীয় গণমাধ্যম লেকিপে জানাচ্ছে, ক্রীড়া পরিচালক ক্যাম্পোসের ওপর পূর্ণ আত্মবিশ্বাস আছে ক্লাবটির।

ক্যাম্পোস পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, কিছু নিয়ম বেধে দেওয়া হবে, আর সবাই তা মেনেই চলতে হবে। আর যদি সেটা না হয়, তাদের দল থেকে বেরোনোর রাস্তা দেখিয়ে দেওয়া হবে।

তাছাড়া পিএসজির খেলোয়াড়দের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে সকাল আর দুপুরের খাবার একসঙ্গে খাওয়ার নিয়ম বেধে দিয়েছেন ক্যাম্পোস। সে সময় কোনো প্রকারের ফোনকলে কথা বলা যাবে না বলেও জানা গেছে। তবে তাই বলে ট্রেইনিং ক্যাম্পে ফোন নিষিদ্ধ থাকবে না একেবারে।

এদিকে ফরাসি সংবাদ মাধ্যম জানাচ্ছে, ক্যাম্প চলা কালে মেসি-নেইমারদের রাতের অবকাশে বাইরে ঘুরে বেড়ানোতেও নিষেধাজ্ঞা বসিয়েছেন ক্যাম্পোস। 
যার ফলে এখন রাতে চাইলেই বাইরে বেরিয়ে পার্টি করতে পারবেন না মেসি-নেইমাররা। 

গালতিয়েরের ভাষ্য, ‘কেউ যদি রেখার বাইরে পা রাখে, তাহলে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। কারণ কোনো খেলোয়াড়ই দলের ওপরে নয়।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ফুটবল
লিংক সফলভাবে কপি হয়েছে!