ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দ্বিতীয়বার বিশ্ব দাবা সংস্থার (ফিদে) জোন ৩.২ এর প্রেসিডেন্ট শাহাব উদ্দিন শামীম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৯, ৫ আগস্ট ২০২২
দ্বিতীয়বার বিশ্ব দাবা সংস্থার (ফিদে) জোন ৩.২ এর প্রেসিডেন্ট শাহাব উদ্দিন শামীম
ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মত বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ (বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ,পাকিস্তান ও শ্রীলংকা) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।

শুক্রবার ভারতের চেন্নাইয়ের হোটেল লিলা প্যালেসে বিশ্ব দাবা সংস্থার কংগ্রেসে সকল জোনের নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সৈয়দ শাহাব উদ্দিন শামীম ২০২২ হতে ২০২৬ সাল পর্যন্ত জোন ৩.২ এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। 

Advertisement

এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: দাবা
লিংক সফলভাবে কপি হয়েছে!