ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দীর্ঘ ৩ বছর পর ওয়ানডে দলে ফিরেই বিজয়ের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১১, ৫ আগস্ট ২০২২
দীর্ঘ ৩ বছর পর ওয়ানডে দলে ফিরেই বিজয়ের ফিফটি
এনামুল হক বিজয়

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২০১৯ সালে সবশেষ ওয়ানডে খেলেছিলেন এনামুল হক বিজয়। সে বছর বিশ্বকাপের ঠিক পর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলে ছিলেন তিনি। সেবার বাজে ফর্মের কারণে বাদ পড়েন দল থেকে। এরপর থেকেই ব্রাত্য ছিলেন দলে। 

অবশেষে দীর্ঘ তিন বছর পর ফিরেছেন ওয়ানডে দলে। আর ফিরেই হাঁকিয়েছেন অনবদ্য এক ফিফটি। তার ব্যাটে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভারে এক উইকেটে ২৩৫ রান। বিজয় ব্যাট করছেন ৫৬ রানে।

Advertisement

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে চলতি বছর রেকর্ড গড়েছেন বিজয়। এরপর তিনি ডাক পেয়েছিলেন জাতীয় দলে। তবে যে ফরম্যাটে রেকর্ড গড়ে দলে ফিরেছিলেন, সেই ওয়ানডেতেই খেলার সুযোগ পাচ্ছিলেন না।

অবশেষে বিজয়ের অপেক্ষা শেষ হয়েছে। তিন বছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। আর ফিরেই ৪৭ বলে পূরণ করেছেন অর্ধশতক।

এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে বিশ্বরেকর্ড ১১৩৮ রান করেন বিজয়। এমন পারফরম্যান্সের ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ডাক পান তিনি। সেই সফরে টেস্ট সিরিজের শেষ ম্যাচে দলে ঢোকেন এই ওপেনার।

এরপর টি-২০ সিরিজে খেললেও ওয়ানডে দলে জায়গা পাননি বিজয়। জিম্বাবুয়ে সফরেও খেলেছেন টি-২০। এবার অবশেষে ওয়ানডে দলে সুযোগ পান। অন্য দুই ফরম্যাটে ব্যর্থতা উপহার দিলেও চেনা ফরম্যাটে ফিরেই ব্যাট হাতে ঝলক দেখালেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!