ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এটা পায়ের জাদু, এর জন্যই তিনি মেসি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৪:০২, ৭ আগস্ট ২০২২
এটা পায়ের জাদু, এর জন্যই তিনি মেসি
ছবি: সংগৃহীত

শত গোলের জনক হতে পারেন মেসি। কিন্তু কিছু অর্জন সবারই মনের মধ্যে সুপ্ত হয়ে থাকে। আর মেসির পায়ের জাদুর কারিশমা তো সবার জানাই আছে। তবে এমন সব গোলের পরও একটা বিশেষ গোল অধরাই রয়ে গিয়েছিল মেসির ক্যারিয়ারে। অবশেষে সেটাও পূরণ হয়ে গেল।

গত রাতে ক্লেরমন্ট ফুটের বিপক্ষে লিওনেল মেসির দেয়া বাইসাইকেল কিক থেকে গোলের যে দৃশ্য তার ভক্তরা ভূলবে না। তেমনি মেসিরও মনে গেঁথে থাকবে এমন দৃষ্টিনন্দন গোলের কথা।। 

Advertisement

পিএসজির হয়ে নতুন মৌসুমের শুরুতেই সে আক্ষেপ ঘুচে গেছে তার। ক্লেহমঁর বিপক্ষে তিনি জোড়া গোল করেছেন, যার দ্বিতীয়টি এসেছে বাইসাইকেল কিক থেকে। 

এমন গোলের পরও অবশ্য মেসিতে মোটেও অবাক হননি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। জানালেন, ‘এই রকম গোলে অবাক হয়েছি কি না? না, তবে গোলটা আমার ভালো লেগেছে। মেসি শীর্ষ পর্যায়ে খেলছে আজ ১৭ বছর ধরে। গেল বছর তার একটা কঠিন মৌসুম কেটেছে, সে তখন মানিয়ে নিচ্ছিল। এর আগে প্রতি মৌসুমে কম করে হলেও ৩০টি করে গোল করেছে সে।’

তবে নতুন মৌসুমটা মেসি শুরু করেছেন দারুণভাবে। এমন শুরুর পর নতুন মৌসুমে দারুণ কিছুর আভাসই দিচ্ছেন মেসি। 

গালতিয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, অসাধারণ এক মৌসুম কাটবে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর। দলে মানিয়ে নেওয়া হোক, কিংবা পরিবার নিয়ে নতুন জীবন শুরুর, সে যখনই পুরোপুরি প্রস্তুতিটা নিয়ে ফেলেছে, অসাধারণ একটা মৌসুম না কাটানোর কোনো কারণ নেই এখন তার সামনে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেসি
লিংক সফলভাবে কপি হয়েছে!