ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়াদের নৈপুণ্যে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৮, ৭ আগস্ট ২০২২
রিয়াদের নৈপুণ্যে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
মাহমুদউল্লাহ রিয়াদ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ওপেনার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে লড়াকু সংগ্রহ পেয়েছে টাইগাররা। 

নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৯০ রান।

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা। চলতি সফরে পাঁচ ম্যাচের সবগুলোতেই টস হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। অন্যদিকে জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন পাঁচটি।

Advertisement

ইনজুরিতে ছিটকে যাওয়া লিটন দাসের জায়গায় এদিন তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নামে এনামুল হক বিজয়। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তামিম। অন্যপ্রান্তে বিজয় সুযোগ বুঝে স্ট্রাইক রোটেট করে খেলছিলেন।

ইনিংসে দশম ওভারেই ফিফটির দেখা পান তামিম। ভিক্টর নিয়ুচির বলে চার হাঁকিয়ে ৪৩ বলেই অর্ধশতক পূরণ করেন তামিম। এ সময় বিজয়ের সংগ্রহ ছিল ১০ রান! বড় কিছুর সম্ভাবনা দেখালেও তামিমের ইনিংসটি বেশিদূর এগোয়নি। পরের ওভারে কোনো রান যোগ না করেই আউট হন তিনি।

রান আউট হয়ে এর কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন ২০ রান করা বিজয়। পরবর্তীতে বাংলাদেশের ইনিংসে জোড়া আঘাত হানেন ওয়েসলে মাধেভেরে। তার শিকার হন যথাক্রমে ৩৮ রান করা নাজমুল হোসেন শান্ত ও ২৫ রান করা মুশফিকুর রহিম।

চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। এমতাবস্থায় দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। দুজনে মিলে গড়েন ৮১ রানের জুটি। এরপরই দৃশ্যপটে সিকান্দার রাজার আবির্ভাব।

৪১ রান করা আফিফকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন রাজা। এরপর ফেরান মেহেদী মিরাজ ও তাসকিন আহমেদকেও। অন্যপ্রান্তে লড়াই চালিয়ে যান রিয়াদ। দায়িত্বশীল ইনিংসকে পান ফিফটির দেখা। শেষ পর্যন্ত ৮৪ বলে ৮০ রান করেন তিনি। 

মূলত রিয়াদের কারণেই লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। শেষদিকে আর কেউই তেমন রান করতে পারেননি। জিম্বাবুয়ের হয়ে রাজা তিনটি, মাধেভেরে দুটি এবং তানাকা চিভাঙ্গা ও ভিক্টর নিয়ুচি একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!