ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফ্রিদির গোপন প্রেমের পেছনে যে পুরুষ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১২:২১, ৮ আগস্ট ২০২২
আফ্রিদির গোপন প্রেমের পেছনে যে পুরুষ
ছবি: সংগৃহীত

নিজের সময়ে খেলোয়াড়ি জীবনে মাঠে এবং মাঠের বাইরে ব্যাপক আলোচিত-সমালোচিত ছিলেন পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি চরিত্র শহিদ খান আফ্রিদি।

বোলিংয়ের সময় তার ঝাকড়া চুলের আউলা নাচন হাজার রমণীর মনে দোলা দিয়ে যেত। মাঠের সাফল্যের বাইরে যে কত রমনীর হৃদয় হরণ করেছেন আফ্রিদি সে হিসেব কে রাখে।   

Advertisement

নিজের কারিশমাটিক ব্যক্তিত্ব দিয়ে অনেক নারী ভক্তদের হৃদয়েও কাঁপিয়েছেন ছয় চারের মতো। কত শত গোপন কাহিনী তাকে এখনো আন্দোলিত করে।
 
নিজের ‘গেম চেঞ্জার’ বইয়ে তেমনই এক নারী ভক্তের সঙ্গে তার ফোনালাপের স্মৃতি বর্ণনা করেছেন আফ্রিদ। 

আফ্রিদি লিখেন ‘বিয়ের আগে একজন মহিলা প্রায়শই আমাকে ফোন করে কথা বলতে চাইত। ওর গলার আওয়াজটা একেবারে আলাদা ছিল। এরপর আমরা একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্তও গ্রহণ করেছিলাম।’

আর সেই মুঠোফোনের ‘প্রেয়সীর’ সঙ্গে দেখা করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। 

তিনি জানান ‘আমি ওকে আমার বাড়িতে ডেকেছিলাম। উনি আমার বাড়িতে এসে কলিংবেল বাজিয়েছিলেন। আমি দরজা খুলতেই দেখি সামনে একজন সুপুরুষ যুবক হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করতে জানান যে উনিই সেই ব্যক্তি যাকে আমি মহিলা মনে করে কথা বলতাম। সেই সময় আমি মনে মনে জোর ধাক্কা খেয়েছিলাম। পরবর্তীকালে অনেক কষ্ট করে আমি ওর হাত থেকে মুক্তি পেয়েছিলাম।’
 
২০১৮ সালের ৩১ মে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন আফ্রিদি। ১৯৯৬ সালে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট ম্যাচে ১,৭১৬ রান এবং ৪৮টি উইকেট শিকার করেছেন। সাদা পোশাকের ক্রিকেটে ইনিংসে তার সর্বোচ্চ রান ১৫৬।

ওয়ানডে এবং টি-২০তে সমানভাবে উজ্জ্বল ছিলেন আফ্রিদি। ২২ বছরের ক্যারিয়ারে ৩৯৮টি ওয়ানডে খেলে ৮,০৬৪ রান করেছেন, উইকেট পেয়েছেন ৩৯৫টি। আর ৯৯টি কুড়ি ওভারের ম্যাচ খেলে ১,৪১৬ রান করার পাশাপাশি ৯৮টি উইকেটও শিকার করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!