ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইরাকের বিপক্ষে বাংলাদেশের জয়

ফিদে দাবা অলিম্পিয়াড
ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৩:৫৬, ৮ আগস্ট ২০২২
ইরাকের বিপক্ষে বাংলাদেশের জয়
ছবি: সংগৃহীত

ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত চলতি ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ইরাকের বিপক্ষে জয় পেলেও আইসল্যান্ডের কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরে যায়।

রোববার অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আইসল্যান্ডের গ্র্যান্ডমাস্টার গ্রেটারসন হোরবার স্টেইন এর বিপক্ষে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যথাক্রমে গ্র্যান্ডমাস্টার স্টেফেনসন হানসের বিপক্ষে ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও গ্রেটারসন হেলগি আসের বিপক্ষে ড্র করেছেন।

Advertisement

সোমবার দশম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ থাইল্যান্ডের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল মিশরের মহিলা দলের বিরুদ্ধে খেলবে।

গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আইস্যান্ডের গ্র্যান্ডমাস্টার কারটেনসন গুডমুনডুর কাছে হেরে যান। ওপেন বিভাগে বাংলাদেশ দল ৯ খেলায় ১০ পয়েন্ট নিয়ে ৬৫তম স্থানে রয়েছে।

মহিলা বিভাগে বাংলাদেশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে ইরাককে পরাজিত করে। বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা যথাক্রমে ইরাকের আল-ফায়েদ জায়নাব আসিফ আব্দুল্লাহ, সারা মাউসদ আব্দুল্লাহ ও তিবা মাহতি আতিয়াহর বিরুদ্ধে জয়ী হন।

মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ইরাকের মহিলা ফিদেমাস্টার এ-আলি সালি আব্বাস আব্দুলজারাহর সঙ্গে ড্র করেন। মহিলা দল ৯ খেলায় ১০ পয়েন্ট নিয়ে ৫৫তম স্থানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!