ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় নেই শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ১৩ আগস্ট ২০২২
পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় নেই শোয়েব মালিক
শোয়েব মালিক

গেল বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। দলের সেমিফাইনাল খেলার অন্যতম কারিগর ছিলেন তিনি। কিন্তু এশিয়া কাপে তাকে পাকিস্তান দলে রাখা হয়নি, বিশ্বকাপের পরিকল্পনায়ও নেই অভিজ্ঞ এ অলরাউন্ডার।

অধিনায়ক বাবর আজম জানান, বিশ্বকাপের দলেও অভিজ্ঞ এই ক্রিকেটারের আর ফেরার সুযোগ নেই। বরং প্রতিভা বিকাশে তরুণদের আরো বেশি সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।

অধিনায়ক বাবর বলছেন, নেদারল্যান্ডস সফরের পরপরই খেলা রয়েছে, তাই পরিবর্তনের সম্ভাবনা কম। সিনিয়র খেলোয়াড়রা দল ছাড়ার পর যারা স্কোয়াডে ঢোকে, তখন তাদের ওপর মনযোগ দিতে হয়। মোহাম্মদ হাফিজ ও মালিক দুজনই অনেক বড় মাপের খেলোয়াড় এবং আমরা তাদের অনেক মিস করব। আসিফ আলি, খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদদের তাদের অভাব পূরণ করতে হবে। আমরা তাদের প্রচুর ম্যাচ খেলাতে এবং আত্মবিশ্বাস দিতে চাই। আর এই খেলোয়াড়রা পারফর্মও করেছে।

Advertisement

সবশেষ গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) মালিক ধারাবাহিক পারফর্ম করেন। পেশাওয়ার জালমির হয়ে ১১ ম্যাচে তিন ফিফটিতে করেন ৪০১ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যা তাকে চতুর্থ স্থানে রেখেছে। পারফরম্যান্সের বিবেচনায় মালিক তাই আরও একটা বিশ্বকাপের মঞ্চে যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন।

এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেওয়ার আগে নেদারল্যান্ডসে তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। ২৮ অগাস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ মিশন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!