ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি এমবাপ্পে নেইমারের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৩, ১৪ আগস্ট ২০২২
মেসি এমবাপ্পে নেইমারের গোলে পিএসজির জয়
ছবি: সংগৃহীত

পার্ক দ্য প্রিন্সেসে মঁপেলিয়ার বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের ব্রাজিলীয় তারকা নেইমার জোড়া গোল করে আলো ছড়িয়েছেন। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পেও, লিওনেল মেসিও করেছেন গোল। শনিবার রাতে ৫-২ গোলের জয় পেয়েছে তারা। 

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের ২৩তম মিনিটে ইনজুরি কাটিয়ে দলে ফেরা এমবাপ্পে পেনাল্টি মিস করে বসেন। তবে ৩৯তম মিনিটে আত্মঘাতী গোল করেন মঁপিলিয়ারের ফ্যালায়ে সাকু, এগিয়ে যায় পিএসজি।

৪৩তম মিনিটে ফের পেনাল্টি পায় পিএসজি। এবার পেনাল্টি নেন নেইমার, মিস করেননি তিনি। পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। সাত মিনিট পর একটি গোল পরিশোধ করে মপেঁলিয়ারের ওহবি খাজরি।

Advertisement

এমবাপ্পে গোল করেন ম্যাচের ৬৯তম মিনিটে, পিএসজি এগিয়ে যায় ৪-১ এ। ৮৮তম মিনিটে গোল করেন পিএসজির নতুন তারিকা রেনেটো সানচেজ। আর ম্যাচের যোগ করা সময়ে আরো একটি গোল পরিশোধ করে সফরকারী দল। ফলে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-নেইমার-এমবাপ্পেরা। এই জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ রয়েছে পিএসজি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!