ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিগ ব্যাশে খেলবেন না স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮, ২০ আগস্ট ২০২২
বিগ ব্যাশে খেলবেন না স্মিথ
স্টিভ স্মিথ

ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে আইপিএলের পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। আর এর কারণ দেশি ক্রিকেটারদের অনীহা।  বিগ ব্যাশের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্টিভ স্মিথ।

বিগ ব্যাশের আগামী আসরের জন্য স্মিথের সাথে চুক্তি করতে চেয়েছিল সিডনি থান্ডার্স। তবে স্মিথ এই চুক্তি করতে রাজি হননি। তিনি নাকি দলটিকে জানিয়েছেন, এবার বিগ ব্যাশেই তিনি খেলবেন না।

বিশ্রামের উদ্দেশেই বিগ ব্যাশের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্মিথ। টানা ক্রিকেটের কারণে অন্য অনেক ক্রিকেটারের মত স্মিথও বেশ হাঁপিয়ে উঠেছেন। বিগ ব্যাশ চলাকালে অস্ট্রেলিয়া জাতীয় দলের কোনো খেলা নেই। তাই সিদ্ধান্ত নিয়েছেন, সতীর্থরা যখন বিগ ব্যাশ খেলবেন তিনি তখন বিশ্রাম নিয়ে প্রস্তুত হবেন পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য।

Advertisement

তবে বিগ ব্যাশের আগপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট একটানা খেলে যাবেন সাবেক এই অধিনায়ক। 

স্মিথ নাকি আরও জানিয়েছেন, বিগ ব্যাশ থেকে সরে দাঁড়ানোর ক্ষেত্রে তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টিও ছিল তার ভাবনায়। তবে সিডনি স্মিথের জায়গায় তরুণ কাউকে দলভুক্ত করবে নাকি জায়গাটি ফাঁকাই রেখে দিবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

স্মিথের ম্যানেজার অবশ্য খেলা-না খেলা নিয়ে কিছুটা ধোঁয়াশা রেখে দিয়েছেন। অস্ট্রেলীয় গণমাধ্যমের ঠিক উল্টো দাবি করে তিনি বলেছেন, স্মিথ এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত নয়। এখনও তো অনেক খেলা বাকি!

এদিকে অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, বোর্ডও স্মিথের বিগ ব্যাশ খেলার পক্ষে নয়। আগে থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়া চাইছিল, স্মিথের মত ক্রিকেটাররা যে বিগ ব্যাশে সব ম্যাচ খেলার চাপ না নেন। বোর্ডের চাওয়াতেই স্মিথ এই পথে হাঁটছেন, ধারণা অনেকের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!