ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২২:৪৭, ২০ আগস্ট ২০২২
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আফ্রিদি
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জন্য দুঃসংবাদ, চোট থেকে সেরে না ওঠায় শাহিন শাহ আফ্রিদিকে পাচ্ছে না দলটি। ফলে এশিয়া কাপে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।  

এশিয়া কাপের সপ্তাহ খানেক আগে এমনটাই জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে তাকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে বাবর আজমদের। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এমন খবরই জানিয়েছে। 

Advertisement

সবশেষ স্ক্যান রিপোর্ট দেখে মেডিক্যাল উপদেষ্টা কমিটি আর দলের সঙ্গে থাকা বিশেষজ্ঞরা তাকে ৪-৬ সপ্তাহ বিশ্রাম দেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

শ্রীলংকা সফরে প্রথম টেস্টে তিনি ফিল্ডিংয়ের সময় ডান হাঁটুর লিগামেন্টে চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। বর্তমানে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে দলটি, সেখানেও খেলছেন না এই পেসার। এবার জানা গেল, তিনি খেলবেন না এশিয়া কাপেও।

এ বিষয়ে পাকিস্তানের প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডাঃ নাজিবুল্লাহ সুমরু বলেন, ‘আমি আফ্রিদির সঙ্গে কথা বলেছি, সে এই খবর শুনে খুবই হতাশ। তবে সে একজন সাহসী তরুণ যে তার দেশ ও দলের সাহায্য করার জন্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। ’

সময়মতো সুস্থ হয়ে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে তার। এরপর খেলবেন আইসিসি টি-২০ বিশ্বকাপে। 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!