ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে হংকং

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১২:৫৭, ২৫ আগস্ট ২০২২
আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে হংকং
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিলো হংকং। আল আমিরাত ক্রিকেট মাঠে তারা ৮ উইকেটে আমিরাতকে হারিয়ে নিশ্চিত করে মূল পর্বের টিকেট। এ জয়ে হংকং যোগ দিচ্ছে ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপে। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচ ৩১ আগস্ট ভারতের বিপক্ষে। শারজায় ২ সেপ্টেম্বর তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে।

Advertisement

এশিয়া কাপ বাছাইপর্বে তিন ম্যাচের সবগুলো জিতে হংকং ছিল অদম্য। আমজাদ মাহবুবের সিঙ্গাপুর একটু ভয় দেখালেও প্রথম ম্যাচটিতে তাদের ৮ রানে হারায় হংকং। এরপর কুয়েতকে ৮ উইকেটে হারিয়ে মূল পর্বের পথে আরও এগিয়ে যায় তারা। 

সিঙ্গাপুরের বিপক্ষে কুয়েতের ৬ উইকেটের জয় দলটিকে টেবিলের দুই নম্বরে উঠিয়ে দেয়। আমিরাতের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল বাঁচা মরার। যদি তারা হারতো তাহলে কুয়েত উঠে যেতো এশিয়া কাপে। কিন্তু ইয়াসিম মুর্তুজার হাফ সেঞ্চুরি ও বাবর হায়াতের ২৬ বলে অপরাজিত ৩৮ রান তাদের এনে দেয় দারুণ জয়।

এক ওভার হাতে রেখে হংকং ১৪৮ রান তাড়া করে সফল হয়। অধিনায়ক নিজাকাতও ৩৯ রানের দারুণ ইনিংস খেলেন। 

এর আগে অফস্পিনার ইশান খান ২৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে আমিরাতকে ১৪৭ রানে গুটিয়ে দিতে অবদান রাখেন।

আমিরাতের পক্ষে সিপি রিজওয়ান ও জাওয়ার ফরিদ ৪৯ ও ৪১ রান করলেও তাদের ইনিংস বৃথা যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!