ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এক বছরের জন্য রোমায় বেলোত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ২৯ আগস্ট ২০২২
এক বছরের জন্য রোমায় বেলোত্তি
আন্দ্রে বেলোত্তি

ফ্রি এজেন্টে এক বছরের জন্য ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দিয়েছেন আন্দ্রে বেলোত্তি, ইতালিয়ান সিরি-আ ক্লাব সূত্র রোববার এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে রোমার পক্ষ থেকে জানা গেছে ইতালিয়ান জাতীয় দলের এই স্ট্রাইকার প্রাথমিক ভাবে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত রোমার সঙ্গে চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী আরো দুই বছরের জন্য তা নবায়নের শর্ত রয়েছে। পারফরমেন্সের ভিত্তিতে চুক্তির শর্তাবলী কার্যকর করা হবে।

তুরিনোর সঙ্গে সাত বছরের চুক্তি শেষে বেলোত্তি বর্তমানে দলবিহীন ছিলেন। তুরিনোর হয়ে সিরি-আ লিগে সাত বছরে ১০০ গোল করেছেন বেলোত্তি। গত মৌসুমের পরে বেলোত্তির সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল ক্লাবটির। নতুন করে আর চুক্তি নবায়নে ক্লাবের পক্ষ থেকে আগ্রহ না দেখালে ফ্রি এজেন্টে পরিনত হন বেলোত্তি।

ঘানার ফরোয়ার্ড ফেলিক্স আফেনা-গায়ান ক্রিমোনেসেতে চলে যাওয়া রোমার সেন্টার ফরোয়ার্ড টামি আব্রাহামের সঙ্গে আক্রমনভাগে ব্যাক-আপ হিসেবে বেলোত্তিকে নেয়া হয়েছে।

২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতালি জাতীয় দলের হয়ে ৪৪ ম্যাচে ১২ গোল করেছেন। গত বছর আজ্জুরিদের ইউরো শিরোপা জয়ী দলেও তিনি ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!