ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলিকে হংকংয়ের শুভেচ্ছা বার্তা 

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৭:৪২, ১ সেপ্টেম্বর ২০২২
কোহলিকে হংকংয়ের শুভেচ্ছা বার্তা 
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতীর পর এশিয়া কাপ দিয়ে আবারো কোহলির ব্যাট হাঁসলো। রান খড়া কাটিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪৪ বলে ৫৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেন বিরাট কোহলি। তার এই ফিরে আসার দিনে তাকে বিশেষ এক শুভেচ্ছা বার্তা দিল হংকং।  

তিন নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের সঙ্গে অপরাজিত ৯৮ রানের জুটি গড়ে দলতে জয়ের বন্দরে নিয়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান। 

Advertisement

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুধু দর্শকদেরই নয়, প্রতিপক্ষ খেলোয়াড়দেরও মুগ্ধ করেন কোহলি। ৪০ রানের হারের পর হংকং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারকে দিয়েছে বিশেষ উপহার।

বছরখানেক ধরে কোনও ধরনের ক্রিকেটেই ফর্মে নেই ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। তারপরও তিনি অনেকের কাছে অনুপ্রেরণা, যেমন হংকংয়ের ক্রিকেটারদের কাছে। ম্যাচ শেষে তাকে উজ্জীবিত করা বার্তা দিয়ে জাতীয় দলের জার্সি দিয়েছে দলটি।

যেখানে লেখা ছিল, ‘একটি প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আছি। সামনে আরও অনেক দারুণ দিন আছে। শক্ত থাকুন, অবিরাম ভালোবাসা, টিম হংকং।’ 

জার্সির ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন কোহলি। সেখানে তিনি লিখেন, ‘ধন্যবাদ হংকং ক্রিকেট। এই অভিব্যক্তি সত্যিই দারুণ এবং খুব খুব মিষ্টি।’

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!