[ খেলা ]
নিলামে উঠবে নাসিমের দুই ছক্কা মারা সেই ব্যাট
ছক্কা হাঁকানোর পর নাসিম শাহ
চলমান এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানকে অসম্ভব এক ম্যাচ জেতান নাসিম শাহ। তার ব্যাটে ভর করে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াই জিতে নেয় বাবর আজমের দল।
ফজল হক ফারুকির করা শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছয় মেরে জয় নিশ্চিত করেন দশ নম্বর ব্যাটার নাসিম শাহ। অথচ ব্যাটটা নাসিমের ছিল না। ওই মুহুর্তে নন স্ট্রাইকে থাকা আরেক ব্যাটার মোহাম্মদ হাসনাইনের ব্যাট নিয়েই খেলতে নেমেছিলেন তিনি।
ম্যাচ জেতার পর সেই ব্যাটটা নাসিমকে একেবারেই দিয়ে দেন হাসনাইন। ঐতিহাসিক সেই ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন নাসিম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় হাসনাইন বলেন, আমি এই ব্যাটটি নাসিম শাহকে উপহার দিচ্ছি। এটা নিয়ে সে যা খুশি করবে সেটা তার ব্যাপার।
.png)
এরপর হাসনাইনের থেকে ব্যাট নিয়ে নাসিম শাহ বলেন, আমি এই ব্যাটটি নিলামের জন্য দিতে চাই এবং এই নিলাম থেকে পাওয়া অর্থ বন্যার্তদের ফান্ডে দেবো।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!