ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই বছরের চুক্তিতে তুরস্কের গালাতাসারাইয়ে হুয়ান মাতা

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৭:২৪, ১০ সেপ্টেম্বর ২০২২
দুই বছরের চুক্তিতে তুরস্কের গালাতাসারাইয়ে হুয়ান মাতা
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার হুয়ান মাতার নতুন ঠিকানা তুর্কি ক্লাব গালাতাসারাই। এরইমধ্যে ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি সেরেছেন এই স্প্যানিয়ার্ড। 

বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর মাতার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি ক্লাবটি।

Advertisement

গত মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন চুক্তিতে আবদ্ধ হলেন তিনি।  মৌসুম শেষেই ফ্রি এজেন্টে পরিণত হন সাবেক এই চেলসি মিডফিল্ডার। ফ্রি এজেন্ট হওয়ার পর অনেক ক্লাবের সঙ্গেই তার নাম জড়িয়েছিল। 

অবশেষে তুর্কি জায়ান্ট গালাতাসারাই-এর সঙ্গে চুক্তি করেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়। তার সঙ্গে দুই বছরের চুক্তি করলেও চুক্তির দ্বিতীয় বছরটি কার্যকর হবে দুই পক্ষের সমঝোতায়।

২০১৪ সালের জানুয়ারিতে চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। ম্যানচেস্টারে আট বছরে ২৮৫টি ম্যাচ খেলেন তিনি। দলটির হয়ে ৫১টি গোলের পাশাপাশি তার নামের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ৪৭টি। এছাড়া ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগসহ ৪টি শিরোপা জিতেন মাতা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!