ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জয়সুরিয়ার প্রিয় ক্রিকেটার কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ১১ সেপ্টেম্বর ২০২২
জয়সুরিয়ার প্রিয় ক্রিকেটার কোহলি
বিরাট কোহলি

শ্রীলংকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়া ও তার ছেলের সবচেয়ে পছন্দের ক্রিকেটার ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও কোহলির মধ্যে কে সেরা ক্রিকেটার, এমন প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।

বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা ক্রিকেটারদের মধ্যে আছেন ভারতের কোহলি ও বাবর। এই দু’জনের মধ্যে কে সেরা, এমন তর্ক-বির্তক প্রায়ই হয়ে থাকে।

Advertisement

কোহলি-বাবরের মধ্যে কে সেরা, এবার সেই প্রশ্ন করা করা হয়েছিলো জয়সুরিয়াকে। স্পোর্টস ক্রীড়াকে জয়সুরিয়া বলেন, ‘আমি কোহলিকে পছন্দ করি। সে আমার প্রিয় ক্রিকেটার এবং আমার ছেলেরও প্রিয় ক্রিকেটার।’

চলমান এশিয়া কাপে ১০২০ দিন ও ৮৩ ইনিংস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পান কোহলি। আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরে ৫৩ বলে অপরাজিত ১২২ রান করেন তিনি।

এর মাধ্যমে টি-২০ ফরম্যাটে প্রথম সেঞ্চুরির স্বাদ পান কোহলি। তবে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত। আর ব্যাট হাতে এবারের এশিয়া কাপের সুপার ফোর পর্যন্ত বড় স্কোর করতে না পারলেও বাবরের নেতৃত্বে ফাইনালে উঠেছে পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!