ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি-নেইমার ও এমবাপের গোলে পিএসজির দারুণ জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২২
মেসি-নেইমার ও এমবাপের গোলে পিএসজির দারুণ জয়
পিএসজির হয়ে তৃতীয় গোল করার পর উদযাপন করছেন নেইমার। ছবি: রয়টার্স

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে গোল পেয়েছেন দলের ৩ তারকা লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে। তিন তারকার গোলে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফাকে ৩-১  গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে ম্যাকাবি হাইফার মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে এটি ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীদের টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে জুভেন্তাসকে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে হারিয়েছিল তারা।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে প্যারিসিয়ানরা। আরেক ম্যাচে জুভেন্তাসকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে দেওয়া বেনফিকার পয়েন্টও ৬। তারা রয়েছে দুইয়ে।

Advertisement

তিনে থাকা জুভরা এখনও পয়েন্টের স্বাদ পায়নি। একই হাল গোল পার্থক্যে গ্রুপের তলানিতে থাকা হাইফারও।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!