ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওমরাহ হজে সৌদি আরবে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৮:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২২
ওমরাহ হজে সৌদি আরবে তাসকিন
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। 

গতকাল শনিবার রাতে ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জাতীয় ক্রিকেট দলের এ পেসার। 

রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ছবিসহ একটি লেখা পোস্ট করেন বিষয়টি নিশ্চিত করেন তাসকিন নিজেই।

Advertisement

ক্যাপশনে তাসকিন লেখেন, ‘পৃথিবীর সকল মুসলিম ভাই-বোন কে আল্লাহ তা'আলা তাঁর পবিত্র মক্কা-মদিনায় বারবার হাজির হয়ে ঈমান আমলকে পরিশুদ্ধ করার তাওফিক দান করুন। আমিন!!’

জানা গেছে আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র হজ পালন শেষে ঢাকায় ফিরবেন ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপর ২২ তারিখ দুবাইয়ের বিমান ধরবেন জাতীয় দলের সঙ্গে। 

দুবাই পৌঁছে ২৫ এবং ২৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তারপর ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে টাইগাররা। 

১ অক্টোবর আবারো নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। সেখানে ৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে সাকিব বাহিনী। সেই সিরিজ শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবেন তাসকিনরা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!