ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১ লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন সাফ জয়ী তিন নারী ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২২
১ লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন সাফ জয়ী তিন নারী ফুটবলার
ফাইল ফটো

প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। তাঁদের সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। পাহাড়ি জেলা খাগড়াছড়ি থেকে বাংলাদেশ নারী ফুটবল দলে তিনজন খেলছেন। তাদেরকে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন জেলা প্রশাসক। 

নারী দলের ফুটবলার আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। 

বাংলাদেশ শিরোপা জয়ের পর খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস ওই তিন ফুটবলারের প্রত্যেকের জন্য এক লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এক কোচকেও দেওয়া হবে এক লাখ টাকা।

Advertisement

জেলা পরিষদের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।   এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন খেলোয়াড়কে সহযোগিতা করা হয়েছে।

সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে। তাতে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!