ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে নগদ টাকা ও ডলার চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৩, ২২ সেপ্টেম্বর ২০২২
কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে নগদ টাকা ও ডলার চুরি
ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়ন নারী দলের দুই খেলোয়াড়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডলার হারানোর অভিযোগ উঠেছে। বিমানবন্দর থেকে বাফুফে ভবনে এসে ব্যাগ খুলে তারা ডলার পাননি।

বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতি

Advertisement

তবে বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!