ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে আগামী আইপিএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২২
নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে আগামী আইপিএল
ফাইল ছবি

আগামী বছর থেকে আইপিএলের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। প্রতিটি দল এখন থেকে হোম ও অ্যাওয়ে ফরম্যাটে খেলবে। এক্ষেত্রে বলা যায় করোনার আগে যে নিয়মে খেলা হত, সেই নিয়মই আবার ফিরতে চলেছে আগামী বছর থেকে।

এরই মধ্যে এ বিষয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই চিঠিতে বোর্ড সভাপতি হিসাবে সৌরভ গাঙ্গুলির সই রয়েছে।

করোনার কারণে ২০২০ সাল থেকে আইপিএলের নিয়মে বদল হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের তিনটি মাঠে হয়েছিল প্রতিযোগিতা। ২০২১ সালেও দিল্লি, আহমেদাবাদ, মুম্বই, চেন্নাই- এই চারটি মাঠে হয়েছিল প্রতিযোগিতা। ২০২২ সালে আইপিএলের গ্রুপ পর্বের প্রতিযোগিতা হয়েছিল শুধু মাত্র মহারাষ্ট্রে, মুম্বাই ও পুণের মাঠে।

Advertisement

এ আসরে প্লে অফ হয়েছিল কলকাতা ও আহমেদাবাদে। কিন্তু আগামী বছর থেকে পুরনো নিয়ম ফিরবে। রাজ্য সংস্থাগুলোকে সৌরভের পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘আগামী মৌসুম থেকে ছেলেদের আইপিএল হোম ও অ্যাওয়ে ফরম্যাটে ফিরবে। ১০টি দলই তাদের হোম ম্যাচ নিজেদের মাঠে খেলবে।’

সৌরভের লেখা চিঠিতে আরো জানানো হয়েছে, ২০২৩ সালের শুরুতেই মহিলাদের আইপিএল প্রায় নিশ্চিত। চিঠিতে লেখা, ‘বহু প্রতীক্ষিত মহিলাদের আইপিএলের আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তোড়জোড় শুরু করেছে। আমরা আশা করছি, ২০২৩ সালের শুরুর দিকে এই প্রতিযোগিতা হবে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!