ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে দর্শকদের জন্য এবার কঠোর করোনাবিধি

ক্রীড়া ডেস্ক:
প্রকাশিত: ১৭:২২, ৩০ সেপ্টেম্বর ২০২২
বিশ্বকাপে দর্শকদের জন্য এবার কঠোর করোনাবিধি
ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ এড়াতে কাতার বিশ্বকাপেও স্টেডিয়ামে ঢুকতে প্রমাণ দেখাতে হবে করোনা নেগেটিভ হওয়ার। এ জন্য করাতে হবে করোনা টেস্ট।

বৃহস্পতিবার আয়োজক দেশটি জানায়, ছয় বছর অথবা এর বেশি বয়সের সবাইকে কাতারে পৌঁছানোর ৪৮ ঘণ্টার মাধ্যে করোনা ভাইরাস টেস্ট করাতে হবে। 

অথবা দেশটিতে পৌঁছানোর ২৪ ঘণ্টা আগে করানো টেস্টে করোনা নেগেটিভের ফল দেখাতে হবে। এক্ষেত্রে অফিসিয়ালি কোনো মেডিকেল কেন্দ্র থেকে টেস্ট করাতে হবে। স্ব-শাসিত হওয়া যাবে না।  

Advertisement

এছাড়া জনসমাগমে প্রবেশ করার আগে ১৮ বছর বা এর বেশি বয়সী দর্শকদের সরকার নির্ধারিত একটি এপ ডাউনলোড করে নিতে হবে। যার নাম দেওয়া হয়েছে ‘এহতেরাজ’। 

এটি একটি ট্রেসিং অ্যাপলিকেশন। গণপরিবহনে সবাইকে মাস্ক পরতে হবে। যদি কেউ সেই দেশে থাকা অবস্থায় কোভিড পজিটিভ হয় তবে সরকারের নিয়ম অনুযায়ী আইসোলেশনে থাকতে হবে।  

২০ নভেম্বর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট শুরু হবে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!