ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ইউক্রেন

ক্রীড়া ডেস্ক:
প্রকাশিত: ২১:২৫, ৫ অক্টোবর ২০২২
ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ইউক্রেন
ছবি: সংগৃহীত

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে চায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। এরইমধ্যে এ জন্য লড়াইয়ে নামার প্রস্তুতিও নিচ্ছে তারা। 

ইতিমধ্যে বিশ্বকাপের আয়োজক দেশ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপ-আমেরিকার বেশকিছু দেশ। যৌথভাবে নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেনও।

চলতি বছরে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপের পর ২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে আয়োজন করবে ২৩ তম ফুটবল বিশ্বকাপের আসর। 

Advertisement

পর্তুগাল ও স্পেনের সাথে মিলে একযোগে আয়োজক হওয়ার জন্য লড়বে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। ইংলিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিলামে অংশ নেয়ার জন্য এরইমধ্যে দেশটির ফুটবল ফেডারেশনকে অনুমতি দিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

তবে কাজটা মোটেও সহজ হবে না ইউক্রেন, পর্তুগাল ও স্পেনের জন্য। কারণ আয়োজক হওয়ার নিলামে অংশ নিতে যৌথভাবে আবেদন জমা দিয়েছে উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও চিলি। যৌথভাবে আবেদন জমা দিয়েছে মিশর, গ্রিস আর সৌদি আরবও। এ অবস্থায় তাদের সঙ্গে লড়াই করে যদি টিকতে পারে তাহলেই সুযোগ হবে ইউক্রেনের।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!