ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জেরার্ডকে বরখাস্ত করলো অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ২১ অক্টোবর ২০২২
জেরার্ডকে বরখাস্ত করলো অ্যাস্টন ভিলা
স্টিভেন জেরার্ড

একের পর এক হারে অ্যাস্টন ভিলা তখন রেলিগেশনের শঙ্কায়। সেই মুহূর্তে অনেক আশা নিয়ে অ্যাস্টন ভিলার কোচ হয়ে এসেছিলেন সাবেক ইংলিশ তারকা স্টিভেন জেরার্ড। তবে বেশিদিন থাকতে পারলেন না। প্রিমিয়ার লিগে হারের দায়ে তাকে বরখাস্ত করেছে ক্লাবটি।

বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহামের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারে অ্যাস্টন ভিলা। এ হারের কয়েক ঘণ্টা পরই কোচ স্টিভেন জেরার্ডকে চাকরিচ্যুত করার ঘোষণা দেয় ক্লাবটি। তবে এখনো জেরার্ডের স্থলাভিষিক্তের বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি।

জেরার্ডকে বরখাস্ত করার প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়। বিবৃত্যিতে বলা হয়, আমরা স্টিভেনকে তার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।

Advertisement

প্রায় এক বছর আগে (১১ মাস) আগে অ্যাস্টন ভিলার দায়িত্ব নেন জেরার্ড। গত মৌসুমে জেরার্ডের হাত ধরে ১৪তম হয়েছিল ভিলা। ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি এই খেলোয়াড়কে নিয়ে এবার আশাবাদী ছিল ক্লাবটি। কিন্তু হলো হিতে বিপরীত!

চলতি মৌসুমে তেমন সুবিধা করতে পারেনি ভিলা। এ মৌসুমে এখন পর্যন্ত মোট ১১ ম্যাচ খেলেছে দলটি। তার মধ্যে জিতেছে কেবল মাত্র দুইটিতে, এছাড়া ড্র করেছে ৩ টিতে। বাকি ৬ ম্যাচেই লাগাতার হেরে টেবিলে ১৭ নম্বরে অবস্থান করেছে তা্রা।

খেলোয়াড়ি জীবন শেষ করে ২০১৮ সাল থেকে কোচিং ক্যারিয়ার শুরু করেন জেরার্ড। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নিয়ে দারুণ সফলতা পেয়েছিলেন সাবেক এই লিভারপুল খেলোয়াড়। ১০ বছর পর রেঞ্জার্সকে এনে দিয়েছিলেন লিগ শিরোপা, যেখানে তারা একটি ম্যাচও হারেনি।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!