এমন প্রশ্ন ধেয়ে এসেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের দিকেও। আর এতেই চটে গেছেন কিংবদন্তি এই পেসার। বেশ বিরক্তি নিয়ে এমন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
মালিক বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর অনেক সাবেক ক্রিকেটার তাকে বিশকাপের দলে অন্তর্ভুক্ত করার জন্য দাবি তুলেছিলেন। তবে সেসবে কান দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকমণ্ডলী। বর্তমান দলের ব্যাটারদের উপর আস্থা রেখেছে তারা।
.png)
বিশ্বকাপ উপলক্ষ্যে পাকিস্তানের একটি জাতীয় টিভি চ্যানেলে আলোচনা করার জন্য মালিকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ওয়াসিম আকরামও। সেখানেই এক ভক্ত তাকে প্রশ্ন রাখেন, মালিক ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিনা।
সেই ভক্তের এমন প্রশ্নে বেশ উত্তেজিত হয়ে উঠেন ওয়াসিম। তিনি বলেন, ‘আপনারা সব কিছুর জন্য তাড়াহুড়ো করছেন। যদি তাকে অবসর নিতে হয়, তাহলে তিনি অবসর নেবেন। অন্যথায়, এর আগে পর্যন্ত তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’
ওয়াসিম আকরাম তখন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য মালিককে অনুরোধ করেন। মালিকও বেশ সোজাচাপ্টাভাবে প্রশ্নগুলোর সোজা উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘যখন আমি অবসর নেব, সবাই জানতে পারবে। আমি এখন ক্রিকেট উপভোগ করছি, অবসরের পরিকল্পনা নেই।’