ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওপেরা হাউজে ‘ডে অফ’ কাটাচ্ছেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ০০:৫২, ২৬ অক্টোবর ২০২২
ওপেরা হাউজে ‘ডে অফ’ কাটাচ্ছেন টাইগাররা
ছবি: সংগৃহীত

১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে বাজিমাত করে টাইগাররা। 

৯ রানে নেদারল্যান্ডসকে পরাজিত করে সাকিব আল হাসানের দল। 

Advertisement

জয়ের পর সিডনিতে বেশ ফুরফুরে মেজাজেই দিন কাটাচ্ছেন টাইগাররা। আজ ছুটি ছিল সাকিব আল হাসানের দলের। তাই সবাই যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়ার মন চাঙা করা পরিবেশে। 

ঘোরাঘুরির  এমন একটা ছবিও ফেসবুকে শেয়ার করেছেন মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেক তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘ডে অফ’।

তবে ডাচদের হারানো গেলেও টাইগারদের সামনের মিশন প্রোটিয়াবধ। সেই লড়াইটা খুব একটা সহজ হবে না। ডিককদের মাঠের খেলা সেই ইঙ্গিতই দিচ্ছে।

সেমির দৌড়ে টিকে থাকতে হলে টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের জয়ের কোনো বিকল্প নেই। অপর দিকে বাংলাদেশ নিজেদের পরের ধাপে যাবার জন্য প্রটিয়া বধের অপেক্ষায় প্রহর গুনছে।
 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!