ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলির রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় রাজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ২৮ অক্টোবর ২০২২
কোহলির রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় রাজা
সিকান্দার রাজা

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় পেয়েছে জিম্বাবুয়ে। ম্যাচে ব্যাট হাতে তেমন আলো ছড়াতে না পারলেও বল হাতে দুর্দান্ত ছিলেন সিকান্দার রাজা। মূলত তার বোলিংয়ের কাছে নাস্তানাবুদ হয়েছে বাবর আজমের দল।

অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার মুকুট নিজের করে নিয়েছেন রাজা। যার মাধ্যমে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পার্থে পাকিস্তানের ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে তিন উইকেট শিকার করেন রাজা। শাদাব খানকে ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে ফেরানোর পরের বলেই হায়দার আলীকেও ফেরান রাজা।

Advertisement

এই দুজনকে ফেরানোর পর নিজের শেষ ওভারে একা হাতে প্রতিরোধ করা শান মাসুদকেও স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই অফস্পিনার। ফলে নিজের কোটার ৪ ওভারে ২৪ রানের বিনিময় ৩ উইকেট নেন তিনি। যার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এ অলরাউন্ডার।

এই জয়ের দিনে ভারতীয় রান মেশিন বিরাট কোহলির এক রেকর্ডও ভেঙেছেন রাজা। এক বর্ষপঞ্জিকায় কোহলির সর্বোচ্চ ৬ বার ম্যাচসেরার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। চলতি বছর ৭ বার ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার।

এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ৬ বার ম্যাচসেরার কৃতিত্ব এতদিন একার দখলে ছিল কোহলির। ২০১৬ সালে তিনি এই রেকর্ড গড়েছিলেন। কিন্তু চলতি বছর উড়ন্ত ফর্মে থাকা রাজা তাকেও ছাড়িয়ে গেলেন। ২০২২ সালে তিনি এখন পর্যন্ত ৭ বার ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন। যার মধ্যে টি-২০তেই পেয়েছেন ৬বার ম্যাচসেরার পুরষ্কার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!