ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০২৭ পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৩, ২৮ অক্টোবর ২০২২
২০২৭ পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস
ভিনিসিয়ুস জুনিয়র

বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম ভরসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গত দুই মৌসুম ধরেই দারুণ সময় পার করছেন তিনি। ভরসার প্রতিদান হিসেবে চুক্তি শেষ হওয়ার আগেই আরো তিন বছরের জন্য ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে ক্লাবটি। 

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বিশয়টি নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়েছে, ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে ৬ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এই চুক্তির মেয়াদ ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল।

Advertisement

২০২১-২২ মৌসুমে দলকে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন তরুণ এ ফরোয়ার্ড। এছাড়া চলতি মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে নিজে ৮টি গোল করার পাশাপাশি অন্যদের দিয়ে ৫টি গোল করিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!